এই সাইটে কোন ডিজাইন বিক্রি করা যাবে আর কোনটা যাবে না, তা এখানে পরিষ্কার করা হলো। ডিজাইনারদের জন্য সম্পূর্ণ নিয়ম ডিজাইনার গাইডলাইন ও ডিজাইনার শর্তাবলি-তে।
১. যা সম্পূর্ণ নিষিদ্ধ
- পরিচয়/সনদের টেমপ্লেট: NID, পাসপোর্ট, জন্মনিবন্ধন, ড্রাইভিং লাইসেন্স, শিক্ষাগত সনদ বা এ ধরনের যেকোনো নথির টেমপ্লেট (জালিয়াতির ঝুঁকি)।
- নির্বাচনী পোস্টার। নির্বাচন কমিশনের নিয়মে পোস্টার নিষিদ্ধ, তাই এই সাইটে বিক্রি হবে না।
- পাইরেটেড বা চুরি করা উপাদান: ক্র্যাক করা সফটওয়্যার, রিপ করা ফন্ট, চুরি করা আর্টওয়ার্ক।
- ঘৃণা, সহিংসতা বা অশ্লীল কনটেন্ট।
- মানহানিকর বা ধর্মীয় অনুভূতিতে আঘাত করে এমন কনটেন্ট।
- বিভ্রান্তিকর লোগো ও ছদ্মবেশ: ব্যাংক, মোবাইল ওয়ালেট বা সরকারি সংস্থা সেজে ক্রেতাকে ধোঁকা দেওয়ার মতো ডিজাইন।
- মুদ্রা, স্ট্যাম্প, সরকারি সিল ও স্বাক্ষর নকল করা ডিজাইন।
- অনুমতি ছাড়া ট্রেডমার্ক করা লোগো।
- অন্যের কপিরাইট করা কাজ কপি করা বা সামান্য বদলে তোলা।
২. যা অনুমোদিত (আইন মেনে)
নির্বাচনী ব্যানার, ফেস্টুন, হ্যান্ডবিল/লিফলেট এবং সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন বিক্রি করা যাবে, তবে আইন ও নির্বাচন কমিশনের নিয়ম মানতে হবে (আকার ও অন্যান্য সীমা সহ)। রাজনৈতিক দলের ডিজাইনে কাউকে ছদ্মবেশে অনুকরণ বা মানহানি করা যাবে না, এবং আমাদের পক্ষ থেকে কোনো দলের সমর্থন বোঝানো যাবে না। ব্যবহারের দায় ক্রেতার।
৩. AI-জেনারেটেড কনটেন্ট
ডিজাইনের প্রধান উপাদান AI দিয়ে বানানো হলে বিবরণে তা স্পষ্ট জানাতে হবে। AI-কনটেন্ট অন্যের অধিকার লঙ্ঘন করতে পারবে না।
৪. ডিজাইনারের ঘোষণা
প্রতিটি আপলোডে ডিজাইনার নিশ্চিত করেন যে ডিজাইনটি তাঁর নিজের কাজ বা বিক্রির বৈধ লাইসেন্স তাঁর আছে, এবং ব্যবহৃত ফন্ট, ছবি ও মকআপের লাইসেন্সও বৈধ। চাইলে প্রমাণ দেখাতে হবে।
৫. লঙ্ঘন হলে
- ডিজাইন সরানো হবে; পরিচয়পত্র/NID টেমপ্লেট ও কপি করা কাজ বাতিল হলে আর জমা দেওয়া যায় না।
- স্ট্রাইক, পেআউট স্থগিত বা অ্যাকাউন্ট স্থগিত হতে পারে; গুরুতর ক্ষেত্রে ওয়ালেটের ব্যালেন্স বাজেয়াপ্ত। দেখুন কপি নীতি ও স্ট্রাইক।
- ভুল সিদ্ধান্ত মনে হলে আপিল করুন।
- কিছু চোখে পড়লে এখানে জানান। কমিউনিটির আচরণের নিয়ম: কমিউনিটি নিয়মাবলি।