ডিজিটাল ফাইল ডাউনলোড করলে আর "ফেরত" দেওয়া যায় না, তাই নিয়মগুলো সোজাসুজি লেখা হলো।
কখন ফেরত বা বদল পাবেন
কেনার ৭ দিনের মধ্যে জানালে আমরা ফেরত বা ফাইল বদলে দেব, যদি:
- ফাইল নষ্ট বা উল্লেখ করা সফটওয়্যারে খোলে না;
- ফাইল প্রিভিউ বা বিবরণ থেকে উল্লেখযোগ্যভাবে আলাদা;
- একই জিনিসের জন্য দুইবার টাকা কাটা হয়েছে;
- ডিজাইনার অন্যের অধিকার লঙ্ঘন করেছেন: এক্ষেত্রে ফেরতসহ ডিজাইন সরানো হয়।
কখন পাবেন না
- ডাউনলোডের পর শুধু মত বদলালে বা ডিজাইন আর পছন্দ না হলে।
- আপনার কম্পিউটারে ফন্ট বা সফটওয়্যার না থাকার কারণে সমস্যা হলে (কেনার আগে ফরম্যাট ও বিবরণ দেখে নিন)।
- প্রিন্টের রং বা মেশিনের পার্থক্যের কারণে অসন্তোষ হলে, যদি ফাইল ঠিক থাকে।
কীভাবে জানাবেন
- যোগাযোগ পাতায় যান।
- অর্ডার নম্বর বা TrxID দিন, সমস্যার ছোট বিবরণ ও সম্ভব হলে স্ক্রিনশট দিন।
- আমরা যাচাই করে সিদ্ধান্ত জানাব। না মানলে অভিযোগ ও আপিল।
টাকা কীভাবে ফেরত যায়
- সাধারণত আপনার ওয়ালেটে জমা হয়।
- চাইলে মূল পেমেন্ট মাধ্যমে ফেরত চাইতে পারেন।
ওয়ালেটের অব্যবহৃত ব্যালেন্স
অব্যবহৃত ব্যালেন্স অনুরোধে ফেরত পাবেন: মূল মাধ্যমে, ট্রান্সফার ফি (থাকলে) বাদে, ৭ কার্যদিবসের মধ্যে। প্রোমো বা বোনাস ক্রেডিট ফেরতযোগ্য নয়। বিস্তারিত: ওয়ালেট ও পেমেন্ট নীতি।
গেস্ট অর্ডার
গেস্ট ক্রেতাও একই নিয়মে ফেরত পাবেন। যোগাযোগের সময় অর্ডার লিংক বা মোবাইল নম্বর ও TrxID দিন।
ফাইলের কারিগরি সমস্যা হলে আগে সাহায্য পাতা দেখুন। লাইসেন্স সম্পর্কে: প্রিন্ট-শপ লাইসেন্স।