আপনার ডিজাইন বিক্রি করে নিয়মিত আয় করুন
একবার আপলোড করুন, বারবার বিক্রি হবে। ডিফল্ট কমিশন 30%, অর্থাৎ বিক্রির 70% আপনার। কোনো সেটআপ ফি নেই।
ডিজাইনার হিসেবে শুরু করুনহিসাব কীভাবে হয়
উদাহরণ: ৳200 দামের একটি পোস্টার বিক্রি হলে ৳140 আপনার ব্যালেন্সে যোগ হয়। ১০টি বিক্রি হলে ৳1400।
কমিশন ডিফল্ট 30%; অ্যাডমিন ডিজাইনারভেদে বদলাতে পারে, বদলালে আগে জানানো হবে। দাম ঠিক করবেন আপনি (৳০ থেকে ৳৫,০০০)। ফ্রি ডিজাইনে আয় নেই। বিক্রি, ডাউনলোড, ভিউ ও মার্কেট-ট্রেন্ডের ড্যাশবোর্ড পাবেন।
শুরু করবেন যেভাবে
মোবাইল নম্বরে অ্যাকাউন্ট খুলুন (১৮+ হতে হবে)। স্টোরের নাম, স্টোর URL ও পেআউটের গন্তব্য দিয়ে আবেদন করুন। পরিচয় যাচাইয়ের কথা বলা হতে পারে।
প্রিভিউ ছবি ও সোর্স ফাইল দিন। ওয়াটারমার্ক নিজে থেকেই বসে।
২৪–৪৮ ঘণ্টায় ফাইল পরীক্ষা করে প্রকাশ করা হয়।
পেআউট ও নিয়ম
সাধারণত সপ্তাহে একবার প্রক্রিয়া; ন্যূনতম ৳500। নতুন ডিজাইনারের জন্য ১৪ দিনের প্রোবেশন। বিস্তারিত
প্রতিটি ফাইল খুলে পরীক্ষা করা হয়।
NID/পাসপোর্ট টেমপ্লেট, পাইরেটেড ফন্ট/সফটওয়্যার, নির্বাচনী পোস্টার। পুরো তালিকা
পেআউট মাধ্যম
বিকাশ
নগদ
রকেট
উপায়ব্যাংক ট্রান্সফার
মোবাইল ওয়ালেট (বিকাশ, নগদ, রকেট, উপায়): সাধারণত প্রক্রিয়ার দিনেই। ব্যাংক ট্রান্সফার: ১–৩ কর্মদিবস।
পড়ে নিন
সাধারণ প্রশ্ন
কোন ফরম্যাটের ফাইল দেওয়া যাবে?
PSD, AI, CDR, EPS, PLP, PDF ও SVG। প্রতিটি ফাইল সর্বোচ্চ ১০০MB।
টাকা কীভাবে পাব?
ড্যাশবোর্ড থেকে পেআউট অনুরোধ করুন। ব্যালেন্স ৳500 বা তার বেশি হলে আমাদের টিম সাধারণত সপ্তাহে একবার প্রক্রিয়া করে আপনার নিজের নামের নম্বর/ব্যাংক অ্যাকাউন্টে পাঠায়। নতুন স্টোরে (৩০ দিনের কম) শুধু ১৪ দিনের পুরনো আয় তোলা যায়।
আমার ডিজাইন কি চুরি হবে?
ক্রেতারা শুধু ওয়াটারমার্কযুক্ত প্রিভিউ দেখে। সোর্স ফাইল কেনার পরই ডাউনলোড করা যায়।
দাম কত রাখব?
৳০ (ফ্রি) থেকে ৳৫,০০০ পর্যন্ত — দাম আপনিই ঠিক করবেন।
ডিজাইন বাতিল হলে?
বাতিলের কারণ ও করণীয় ড্যাশবোর্ডে দেখানো হয়। ঠিক করে আবার জমা দিতে পারবেন (পরিচয়পত্র টেমপ্লেট ও কপি করা কাজ ছাড়া)।