বাংলাদেশ 01767-810522 WhatsApp প্রতিটি ডিজাইন যাচাই করাকেনার পরই ডাউনলোডসাহায্য ও FAQ

ইভেন্ট ব্যানার ডিজাইন

Event Banner · Shikkha Shofor · Bonovojon · Pitha Utshob — PSD · AI · PLP

8টি ডিজাইন · ফিল্টার মুছুন

ইভেন্ট ব্যানার সম্পর্কে

শীতের মৌসুমে স্কুল, কলেজ, মাদ্রাসা, ক্লাব ও পাড়ার সংগঠনের অনুষ্ঠান বাড়ে। এই বিভাগে সেসব অনুষ্ঠানের ব্যানার এক জায়গায় রাখা হয়েছে:

  • শিক্ষা সফর ও আনন্দ ভ্রমণ
  • বার্ষিক বনভোজন
  • পিঠা উৎসব ও বই উৎসব
  • বিদায় সংবর্ধনা ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা
  • ফুটবল ও অন্যান্য ক্রীড়া টুর্নামেন্ট
  • শীতবস্ত্র বিতরণ, রক্তদান ও মেডিকেল ক্যাম্প
  • স্টেজ ও স্বাগতম ব্যানার

প্রতিষ্ঠান বা সংগঠনের নাম, তারিখ, স্থান ও আয়োজকের তালিকা বদলে নিজের মতো করে নিন। একই ডিজাইন PSD, AI, CDR বা মোবাইলের PixelLab PLP ফরম্যাটে থাকতে পারে। প্রতিটি ফাইলের পাতায় ভেন্ডর সাইজ, ফন্টের তথ্য ও সফটওয়্যার ভার্সন লিখে দেন, তাই কেনার আগেই বুঝবেন ফাইলটি আপনার কাজে লাগবে কি না। অনুষ্ঠানের তারিখ ঘনিয়ে এলে প্রেসে ভিড় বাড়ে, তাই আগেভাগে ডিজাইন বেছে রাখুন।

সংশ্লিষ্ট সার্চ

সচরাচর জিজ্ঞাসা

শিক্ষা সফরের ব্যানারের সাইজ কত হয়?

সাধারণত বাসের সামনে বা পাশে লাগানোর জন্য ৬×৩ বা ৮×৩ ফুটের ফ্লেক্স ব্যবহার হয়। আসল সাইজ প্রতিটি ফাইলের পাতায় ভেন্ডর লিখে দেন। ছাপার আগে প্রেসের সাথে মাপ মিলিয়ে নিন।

ব্যানারে প্রতিষ্ঠানের নাম ও তারিখ বদলানো যায়?

হ্যাঁ। নাম, তারিখ, স্থান ও আয়োজকের জায়গা এডিটেবল। PSD-তে আলাদা লেয়ারে, আর PLP-তে PixelLab অ্যাপে বদলানো যায়।

মোবাইলে এডিট করা যায়?

PLP ফরম্যাটের ফাইল Android-এর PixelLab অ্যাপে খোলে। কোন PixelLab ভার্সনে পরীক্ষা করা হয়েছে, তা ফাইলের পাতায় ভেন্ডর লিখে দেন।

বাংলা ফন্ট কি ফাইলের সাথে পাব?

প্রতিটি ডিজাইনের পাতায় লেখা থাকে: ফন্ট দেওয়া আছে, নাকি লেখা আউটলাইন করা। বাংলা ফন্ট ভাঙা এড়াতে কেনার আগে এই অংশটি দেখে নিন।

এই বিভাগে কী কী ধরনের ব্যানার আছে?

শিক্ষা সফর, বনভোজন, পিঠা উৎসব, বিদায় সংবর্ধনা, ক্রীড়া টুর্নামেন্ট, শীতবস্ত্র বিতরণ ও স্টেজ ব্যানারের ডিজাইন জমা হচ্ছে। কোনো ধরনের ডিজাইন না পেলে সার্চ করুন, ভেন্ডররা নতুন ফাইল যোগ করতে থাকেন।

হেল্পলাইন